ছয়গুণ সম্পন্ন ধর্ম বন্দনা



ছয়গুণ সম্পন্ন ধর্ম বন্দনা
স্বাক্খাতো ভগবতা ধম্মোসন্দিটঠিকোঅকালিকা
এহিপস্সিকোওপাইনাযিকো পচ্চত্তং বেদিতব্বো বিঞঞুহীতি।
ধম্মং জীবিতপরিযন্তং সরণং গচ্ছামি।
যে  ধম্মা অতীতা যে  ধম্মা অনাগতা
পচ্চুপ্পন্না  যে ধম্মাঅহং বন্দামি সব্বদা।
নত্থিমে সরণং অঞ্ঞংধম্মো মে সরণং বরং
এতেন সচ্চবজ্জেনহোতু মে জযমঙ্গলং। 
উত্তমঙ্গেন বন্দেহং ধম্মঞ্চ তিবিধং বরং। 
ধম্মো যে খলিতো দোসোধম্মো খমতু তং মমং।

বঙ্গার্থ: ভগবানের দ্বারা উপদিষ্টধর্ম স্বাখ্যাত, স্বয়ং দ্রষ্টব্য, ইহা অকালিক, এসে দেখার যোগ্য, নৈর্বাণিক বিজ্ঞজন কর্তৃক নিজে নিজেই জ্ঞাতব্য। যাবৎ আমার পরিনির্বাণ লাভ না হয়, তাবৎ কালের জন্য আমি ধর্মের শরণ গ্রহণ করছি। যে ধর্ম অতীত হয়েছে, যে ধর্ম ভবিষ্যতে উৎপন্ন হবে, এবং বর্তমানে যে ধর্ম আছে, আমি সে ধর্মকে সর্বদা বন্দনা করছি। আমার অন্য কোন শরণ বা আশ্রয় নেই। ধর্মই আমায় একমাত্র শরণ বা আশ্রয়। এই সত্য বাক্য দ্বারা আমার জয়মঙ্গল হোক। পরিয়ত্তি - শাস্ত্রের পঠন-পাঠন, আলোচনা গবেষণা, ধর্ম- দেশনা, ধর্মশ্রবণ পটিপত্তি- অধীত শাস্ত্রের ব্রতাচরণ,চর্চা, শরিচর্চ্চা, অনুধাবুন, অনুশীলন। পটিবেদ - অনুশীলনের বা সাধনার প্রভাবে তত্ত্বানুভূতি, জীবনে ধর্মের মর্মার্থ উপলব্ধি দ্বারা জ্ঞান বা প্রজ্ঞা লাভ। এই ত্রিবিধ শ্রেষ্ঠ ধর্মকে আমি সর্বদা উত্তমাঙ্গ দ্বারা বন্দনা করছি। অজ্ঞানতা বশতঃ যদি কোন পাপ করে থাকি, ধর্ম তা আমায় ক্ষমা করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

buttons=(Accept !) days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। দয়া করে সম্মতি দিন। Learn More
Accept !